তুরস্ক জাতীয় দলের প্রধান কোচ ভিনচেঞ্জো মনতেলার পরিবারে শোক নেমে এসেছে। তাঁর বড় বোন কাতেরিনা মনতেলা বাড়িতে গুরুতর দুর্ঘটনার শিকার হন এবং হাসপাতালে চিকিৎসকদের প্রচেষ্টা সত্ত্বেও সম্প্রতি মারা যান।

তুরস্ক ফুটবল ফেডারেশন গতকাল আনুষ্ঠানিক বিবৃতিতে মনতেলা ও তাঁর পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, “তুরস্ক জাতীয় দলের প্রধান কোচ মনতেলার বোন কাতেরিনা মনতেলা বাড়িতে দুর্ভাগ্যজনক দুর্ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন—খবরটি আমরা গভীর বেদনায় জেনেছি। মনতেলা ও তাঁর পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা।”
কাতেরিনার শেষকৃত্য স্থানীয় সময় ২২ জুলাই বিকেল ১৬:৩০-এ ইতালির নেপলস প্রদেশের সান নিকোলা গির্জায় অনুষ্ঠিত হয়েছে। খেলোয়াড় ও কোচ হিসেবে মনতেলা রোমা ও মিলানে কাজ করেছেন। দুর্ঘটনার পর দুই ক্লাবই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছে।
বাংলা তথ্য[0]
বাংলা তথ্য[0]